- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্ষতিপূরণমূলক বিকল্প জীবিকা নির্বাহ কার্যক্রমের অর্থ বিতরণ

হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পে হস্তান্তরিত ৩০টি বিলের মধ্যে ১১টি বিলের ৯৮ জন সদস্যের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৮০হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার এলজিইডি’র হল রুমে এই টাকা বিতরন করা হয়।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলজিইডি হিমলিপ প্রকল্প পরিচালক নজরুল ইসলাম এবং জাইকার প্রোগ্রাম ম্যানেজার মো. আনিছুজ্জামান চৌধুরী ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মকর্তা ও ৯৮ জন সুফলভোগী সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মৎস্য আইনের বিধান অনুযায়ী বছরের নিদিষ্ট কিছু সময় বিলে মাছ আহরণ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। মাছ ধরাই যেহেতু তাদের মুল পেশা তাই মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে বিশেষত: বৈশাখ হতে শ্রাবন মাস পর্যন্ত সকল প্রকার ডিমওয়ালা মাছ ও সব ধরনের পোনা ধরা সর্ম্পূনরূপে নিষেধ। তাই বন্ধ মৌসুমে মাছ ধরতে না পারায় মৎস্যজীবীগন জীবিকা নির্বাহে অসহায় হয়ে পড়ে। এ অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রকল্পের আওতায় এই অনুদান প্রদান করা হয়।  প্রেস বিজ্ঞপ্তি

  • [১]