- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্ষুদ্রঋণের দাবি ছাতকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির

ছাতক প্রতিনিধি
সকল সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ক্ষুদ্রঋণ পাওয়ার দাবিতে ছাতকের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। গত ২২মে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পক্ষে ইসলামপুর ইউনিয়নের রাসনগর-ধনীটিলা মনিপুরী বস্তির বাবু সিংহর স্ত্রী চন্দ্রিকা সিংহ ও একই বস্তির নিরমনি সিংহর স্ত্রী অহল্যা সিংহ ঐতিহ্যবাহী তাঁতের কাপড় বুনতে ক্ষুদ্রঋণ প্রদানের জন্য এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে সীমান্তবর্তী রাসনগর-ধনীটিলা বস্তির বাসিন্দা  চন্দ্রিকা সিংহ ও নিরমনি সিংহ ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ও  
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার। তাদের দলে মনিপুরীসহ ৬৫জন সদস্য রয়েছে। উপজেলা সদর থেকে তাদের বাসস্থান অনেক দূর হওয়ায় আনসার-ভিডিপির কোন সভা-সেমিনারে তাদের ডাকা হয় না। তাঁতে কাপড় বুনে তারা কোন মতে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। পূঁজির অভাবে তারা তাদের তাঁত ব্যবসার প্রসার ঘটাতে পারছে না। অবহেলিত জনগোষ্ঠি হওয়ার কারণে স্থানীয় ব্যাংকগুলো তাদের ঋণ দিতে অনাগ্রহ দেখায়। তাঁতের কাপড়ের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অবহেলিত মানুষকে সরকারি, বেসরকারি ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হস্থক্ষেপ কামনা করেছেন তারা। অহল্যা সিংহ জানান, ঋণ প্রদানের জন্য ইতিমধ্যেই পুবালী ব্যাংক জাউয়া শাখাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • [১]