- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মাঝে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ১৯ জন মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, জেলা    
সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটোয়ারি প্রমুখ।
শুক্রবার রাতে অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বারঘরে দুর্গা মন্দির পরিদর্শন করেন। দুর্গা মন্দিরের উন্নয়নের জন্য ৪লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি।

  • [১]