স্টাফ রিপোর্টার
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়াতাধীর শাহ পাথারিয়া গ্রুপ জলমহাল পুন:খনন কাজ পরিদর্শন করেছেন জেলা মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সীমা রানী বিশ^াস। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জলমহাল পুন:খনন কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নিপেন্দ্র সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারি প্রকৌশলী তৌহিদুজ্জামান।
জেলা মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সীমা রানী বিশ^াস বললেন, জলাশয় সংস্কারের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই জলমহাল পুন:খনন কাজ বাস্তাবায়ন করা হচ্ছে। সমিতির যারা উপকারভোগী রয়েছেন তারা দল গঠন করে এই কাজটি বাস্তবায়ন করেছেন। এটা খননের ফলে এখানে মাছের আবাস্থল তৈরি হবে। সেই সাথে যারা কৃষক রয়েছেন তারাও এখান থেকে সেচের সুবিধা পাবে।