- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদিজাতুল কুবরা মাদরাসায় মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তবনগর এলাকায় হযরত খাদিজাতুল কুবরা ইসলামিয়া বালিকা মাদরাসায় মহিলা সাহাবীদের জীবন আদর্শ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনািষ্ঠত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরউপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জেলার উপ-পরিচালক আবু ছিদ্দিকুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিয়ারা বেগম শাম্মী, ইসলামিক ফাউন্ডেশনের মো. আশরাফ উদ্দিন, সবেক কমিশনার সমরাজ মিয়া, সভা পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাও. মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্ব্হাী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, ‘সকল মাদরাসাকে কারিগড়ি শিক্ষায় এগিয়ে নিতে হবে । তাহলেই দক্ষ জাতি গঠন করা সম্ভব হবে। মাদরাসার প্রিন্সিপাল মাও. মুহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে প্রায় ২৫০জন মহিলার উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

  • [১]