- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদিজার উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন    বাকের, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক শাসসোদ্দোহা, মিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদল সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল নেতা কালারচান, সোহেল মিয়া, সাজান মিয়া, আবুল কাশেম প্রমুখ। প্রেস ্িবজ্ঞপ্তি

  • [১]