লন্ডন প্রতিনিধি
সিলেট সরকারী মহিলা কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী বখাটে সন্ত্রাসী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবীতে ‘আমরা সিলেট বাসীর’ ব্যানারে লন্ডনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বৃটেনে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিরা।
৮ অক্টোবর দুপুরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সমবেত হন ইস্টলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে। সামাজিক সংগঠন আমরা সিলেট বাসীর প্রেসিডেন্ট সাবেক কাউন্সিলার নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও কমিউনিটি এক্টিভিষ্ট আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হামলাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান। বিষয়টি নিয়ে বিভিন্ন সামজিক মিডিয়ায় অপপ্রচার বন্ধেরও দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদ, ডেপুটি স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার জশোয়া পেক, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির চেয়ার ক্রীস ওয়েবস, কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই, মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য আওয়ামী লীগের অর্গেনাইজং সেক্রেটারী আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির জয়েন্ট সেক্রেটারী জামাল আহমদ খান, বাংলাদেশ থেকে আগত নাট্যকর্মী স্বাধীন খসরু, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আওয়ামী লীগ নেত্রী হুনেয়ারা মতিন, সাংস্কৃতিক কর্মী সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সিনথিয়া আরেফিন, হেকনী বেঙ্গলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আনজুমানয়ারা আঞ্জু, নাজমা বেগম,সাজিয়া ¯িœগ্ধা, তরুণ লীগের প্রেসিডেন্ট জোবায়ের আহমদ, হেলাল আহমদ চৌধুরী, খালেদ শাহীন ,মোবাকর আলী প্রমুখ।