খাদ্যগোদাম কর্মকর্তা স্বয়ং যখন গোদামের চাল পাচারে জড়িত থাকেন তখন একজন সরকারি কর্মকর্তা হিসেবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থাকার অধিকার হারান তিনি। নৈতিক ও আইনগত সকল দিক থেকেই এটি সিদ্ধ। উপরন্তু কৃত অপরাধের জন্য তিনি দুর্নীতি দমন আইনের আওতায় শাস্তি পাওয়ার উপযুক্ত হন। মঙ্গলবার তাহিরপুর খাদ্য গোদাম থেকে ১০০ বস্তা চাল পাচারের সময় বমাল ধরা পড়ে অপরাধীরা। ভ্রাম্যমান আদালত জড়িত বেসরকারি দুই ব্যক্তিকে কারাদ- দিলেও সরকারি কর্মকর্তা ওই গোদাম কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাজা না দিয়ে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করেন। অবশেষে ওই কর্মকর্তাসহ চার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। যে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দুইজন রাইস মিল মালিক আলী হায়দার ও চাল ব্যবস্য়াী শফি আলম। অন্য দুইজন ওই গোদামেরই দুই কর্মচারী। একজন স্বয়ং গোদাম কর্মকর্তা গোলাম আওলিয়া অন্যজন গোদামের নৈশপ্রহরী কারী মিয়া। বিষ্ময়কর তথ্য হলো শেষোক্ত দুই সরকারি কর্মচারি আপন ভাই। গোদাম কর্মকর্তা ছোট ও নৈশপ্রহরী ছোট। আপন দুই ভাই মিলে গোদামের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কেমন বজায় রাখছিলেন তা বেশ ভাল করেই বুঝা যাচ্ছে। মঙ্গলবারের ঘটনা ধরা পড়ার আগে পর্যন্ত এরকম কত শত শত সরকারি চাল বা খাদ্য শস্যের বস্তা বাইরে পাচার হয়েছে তার হিসেব নেই। ধরা পড়ার পর অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয় এরকম কর্মকা- দুই ভাই নির্বিঘেœই করে যাচ্ছিলেন।
সরকারি কর্মকর্তা বা কর্মচারী হলেন সরকারি সম্পদের রক্ষক। সরকারী সম্পদ রক্ষা না করে যে কর্মচারী এর ভক্ষকে পরিণত হন তখন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রজাতন্ত্রের শৃঙ্খলা বজায় রাখতে অপরিহার্য হয়ে উঠে।
কিন্তু ইতোমধ্যে যে আলামত দেখা যাচ্ছে তা মোটেই আশাব্যঞ্জক নয়। ঘটনাটির মোড় ঘুরিয়ে দিতে নাটক শুরু হয়ে গেছে। অভিযুক্ত খাদ্য কর্মকর্তা গোদামে চালের হিসাব সঠিক রয়েছে দাবি করে পাচারের বিষয় অস্বীকার করেছেন। তিনি শাঁক দিয়ে মাছ ঢাকার মতো কাহিনির অবতারণা করে নিজেকে রক্ষার চেষ্টায় নিয়োজিত হয়েছেন। খাদ্য বিভাগের আরেক কর্মকর্তা প্রাথমিক তদন্তের নামে ওই গোদাম কর্মকর্তার বক্তব্যের প্রতিধ্বনি করেছেন। অর্থাৎ দোষীদের নিজেদের অফিস তাকে সুরক্ষা দেয়ার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে এমনটি এখন স্পষ্ট। সুতরাং মূল অপরাধীরা যে চূড়ান্তভাবে শাস্তি পাবে এমন আশা করা যাচ্ছে না। গোদাম কর্মকর্তা নিজের নিয়ন্ত্রণের গোদামের চালের হিসাব মিলিয়ে নিতে পারেন যেকোন উপায়ে। এটি কঠিন কোন কাজ নয়। এরকম হিসাব মিলানোর কারসাজি করে অপরাধীরা রক্ষা পেয়ে গেলে হায় আফসোস করা ছাড়া কারও কিছু করার নেই। এরকম ভাবে যদি ঘটনার চরিত্র পালটে ফেলা হয় তাহলে দুর্নীতি নিরোধে অপরাপর প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবেই হতাশ হবে।
সুতরাং তাহিরপুর খাদ্য গোদাম থেকে ১০০ বস্তা চাল পাচার হওয়ার অপরাধটি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত হোক, তদন্তে দোষী কেউ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হোকÑ এটি আমাদের দাবি। খাদ্য গোদাম সম্পর্কে সব মহলের একটি নেতিবাচক ধারণা রয়েছে। খাদ্যবিভাগ যদি ইচ্ছাকৃতভাবে নিজেদের অপরাধী কর্মকর্তা-কর্মচারীদের রক্ষা করতে কারসাজির আশ্রয় গ্রহণ করেন তাহলে জনগণের ওই মনোভাব আরও খারাপ হবে। এখন দেখার বিষয় হলো খাদ্য বিভাগ ও আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোর তদন্তধারা কোন সত্য বের করে আনে।