সু.খবর ডেস্ক
পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়া ও পুষ্টি নিশ্চিত করতে সরকারি বিতরণ ব্যবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত উপকারভোগীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রায় ৫০ লাখ হতদরিদ্রের তালিকা এখন থেকে খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার খাদ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ তালিকা প্রকাশ করেন।
তালিকায় স্বচ্ছতা আনতে এ উদ্যোগ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আপলোড করা তালিকায় কোনো স্বচ্ছল ব্যক্তির নাম থাকলে তা সহজেই যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে মোবাইল, এসএমএস, ই-মেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা যাবে।
তালিকায় হতদরিদ্রের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তির নাম থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে জানান কামরুল ইসলাম।
‘আমরা তালিকাটি সম্পূর্ণ স্বচ্ছ রাখতে চাই, ত্রুটিমুক্ত তালিকা রাখতে চাই না।’