স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যা অধিক ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ হতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক সাজেদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ হতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যা অধিক ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।