স্টাফ রিপোর্টার
অনধিকার প্রবেশ, সরকারি কার্যক্রমে বাধা দেওয়া এবং চাপ প্রয়োগ করে নিজেদের ধান নিতে বাধ্য করার দায়ে সুনামগঞ্জ খাদ্য গোদাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে অর্থদ- দিয়েছে। সোমবার দুপুরে শহরের মল্লিকপুর খাদ্য গোদাম এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। দ-প্রাপ্তরা হলো শহরের উত্তর আরপিননগরের আজিজুল আলম অপু, তেঘরিয়ার শিমন চৌধুরী ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক
পঙ্কজ চৌধুরী। এদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদ- দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন,‘প্রকৃত কার্ডধারী কৃষকরা যাতে খাদ্য গোদামে ধান দিতে পারে সেই চেষ্টা করছি আমরা, খাদ্য গোদামে কৃষকরা ছাড়াও মধ্যস্বত্বভোগীরা ধান দেবার জন্য চাপ প্রয়োগ করছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওখানে গিয়ে অনধিকার প্রবেশ, সরকারি কার্যক্রমে বাধা দান এবং নিজেদের ধান নেবার জন্য চাপ প্রয়োগ করার দায়ে ৩ জনকে অর্থদ- করা হয়। তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রকৃত কার্ডধারী কৃষক ছাড়া অন্য কেউ গোদাম এলাকায় প্রবেশ করতে পারবে না, জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে’।