- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদ্য সহায়তা দিল এন.ডিএফ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিক এবং হকার্স শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে এনডিএফ। সোমবার দুপুর ১২টায় শারীরিক দুরত্ব বজায় রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় ।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগন্ঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল), হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিল মিয়া, হকার্স শ্রমিক সংঘ সনামগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর প্রমুখ ।
খাদ্য সহায়তা প্রদান কালে নেতৃবৃন্দ- বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সব উপজেলা পর্যায়ে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি জানান । একই সঙ্গে কর্মহীন খেটে খাওয়া শ্রমিক-শ্রমজীবী, কৃষক, নিম্ন-মধ্যবিত্তদের মধ্যে রেশনিং চালুসহ ডেঙ্গু মোকাবিলায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]