- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধি
কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশে অঘোষিত লক-ডাউন চলাবস্থায় থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় কর্মহীন মানুষ খাদ্যাভাবে এক কঠিন পরিস্থিতি অতিবাহিত করছে। অনাহারে-অর্ধাহারে থাকা মানুষ মৃত্যুর ভয় উপেক্ষা করে খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। দেশের এ চরম সংকটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং নিজের সামাজিক দায়িত্ববোধ থেকে ছাতক-দোয়ারার ১০ হাজার অসহায় পরিবারের খাদ্য সামগ্রি পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ পালনে তিনি খাদ্য সামগ্রি নিয়ে এখন ছাতক-দোয়ারার অসহায় মানুষের পাশে অবস্থান করছেন বলে তিনি জানান। কার্যক্রমের ৩য় দিন বৃহস্পতিবার দিনব্যাপী ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের তার নিজ গ্রাম হায়দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, মন্ডলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, সিংচাপইড় ইউনিয়নের সমতা উচ্চ বিদ্যালয় মাঠ, জাউয়াবাজার ইউনিয়নের খারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, চরমহল্লা ইউনিয়ন পরিষদ মাঠ ও ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও বাজার সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রি বিতরণকালে মিজান এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনসহ স্ব স্ব ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]