- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খালেদার মুক্তির দাবিতে জেলা বিএনপির পৃথক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে পৃথক পৃথক আয়োজনে দুটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের পুরাতন বাসস্টেশন এবং কাজীর পয়েন্ট এলাকা থেকে পৃথক দুটি মিছিল বের করার চেষ্টা করেন নেতা কর্মীরা। পুলিশ দুটি মিছিলকেই পথ আটকে দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা কর্মীরা।
পৌর শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। কামারখালী ব্রীজে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর সেখানেই প্রতিবাদ সমাবেশ করে নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির
সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুয়েল, অ্যাড. মাসুক, অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. আব্দুল হক, যুগ্ম সম্পাদক নুর হোসেন, কাজী নাছিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শামসুর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপি নেতা আনিসুল হক, শামসুর রহমান বাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, বিএনপি নেতা আশিকুর রহমান আশিন, আব্দুল গণি, মেহেদী হাসান উজ্জ্বল, আকবর আলী, মোর্শেদ আলম, খোকন মিয়া, তোফাজ্জল হোসেন, কামরুল হাসান রাজু সোহেল মিয়া, মমিনুল হক কালারচান, নুর আলম, আবুল কাশেম দুলু, জহির মুয়া, এখলাছ, আব্দুল কাইয়ুম, ইসমাইল আলী, কৃষ্ণ মোহন, জেলা যুবদলের সহ সভাপতি আমানুল হক রাসেল, অলিউর রহমান অলি, শামসুদ্দোহা, যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহমেদ, খালেকুজ্জামান সোহেল, শাজাহান মিয়া, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, দপ্তর সম্পাদক এসএ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
এদিকে, জেলা বিএনপি’র সহসভাপতি আকবর আলী’র নেতৃত্বে কাজীর পয়েন্টে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়।
সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন ভুট্টোর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, জেলা যুব দলের সভাপতি আবুল মনসুর শওকত, দলীয় নেতা আব্দুল্লা আল নোমান, মোহাম্মদ আলী, সিরাজুল হক, জুলফিকার আলম, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মোশারফ হোসেন, আল আমিন, জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম, সালেক আহমদ, মিনারুল হক, মতিউর রহমান সুমন, মোহাম্মদ আলী, মো. আল মেনন, কাউছার আহমদ, সাদ্দক আলী, জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ, জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ, হারুনুর রশিদ, শামীম আহমদ, শাহীন, হিরা, রাহী, আতাউর, ইমদাদুল, রাসেল, ইকবাল, রতন, মোস্তাক, সালমান, নিশাত প্রমুখ।

  • [১]