স্টাফ রিপোর্টার
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালেক্টরেট চত্তর প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও আইনজীবী ফেরামের নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি খালেদা জিয়াকে আটকে রেখে সরকার গণতন্ত্র বন্দি করে রেখেছে। সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করার কারণেই বেগম জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশত্রেী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সম্পাদক নুর হোসেন, শোয়েব আহমদ, চেয়ারম্যান ফুল মিয়া, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন বাকের, যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, সহ সভাপতি অলিউর রহমান, আমানুল হক রাসেল, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহমেদ, খালেকুজ্জামান সোহেল, সোহেল মিয়া, শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোশারফ হোসেন, লুতফুর রহমান, খোকন জায়গীরদার, সাংগটনিক সম্পাদক অ্যাড. আহাদ জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মিলন আহমেদ, আশরাফুল আলম পাবেল, দপ্তর সম্পাদক এ.এস স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ আহমদ, মাসুম বিল্লাহ, রিপন, শ্রমিকদলের জেলা সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম দুলু, সাহিত্য সম্পাদক মশিউর রহমান রাসেল, ছাত্রদল নেতা আনোয়ার আলম প্রমুখ।
প্রেস বিঞ্জপ্তি