স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকলে সাড়ে ৪ টায় পুরাতন বাস স্টেশন এলাকা থেকে জেলা ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি কামারখালী ব্রীজের কাছে এলে পুলিশ মিছিল থামিয়ে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ তাতেও বাধা দেয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ত রায়হান উদ্দিন প্রমুখ।
সুনামগঞ্জ
অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, শহরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য আমরা মিছিলটি এক পর্যায়ে আটকে দিয়েছি।