স্বেচ্ছাসেবক দল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। শনিবার বিকালে বিক্ষোভ মিছিলটি কাজীর পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিক, জেলা ছাত্রদল নেতা শাহ আলম, জুনেদ আহমদ, একে সোহাগ, মিনারুল, রুহুল, স্বপনীল, সাজু, সুমন, হুমায়ুন,
কবির, পলাশ, আলম, আলম-২, তানভীর, রুমেন, খাইরুল, জাহিদুল, নুরুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
ছাত্রদল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বিকাল ৫টায় পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, আনোয়ার জাবেদ, তোফাজ্জল হোসেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মো.সাজিদুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলঅ ছাত্রদল নেতা শিহাব, ফয়সল আহমদ সুমন, নজরুল ইসলাম, আলম, শফিক, ফয়জুল করিম, হুমায়ুন, জনি, ওবায়দুল, আশিষ দাস প্রমুখ।