- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আইনজীবী ফোরামের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাল্কেটরেট চত্তর প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও আইনজীবী ফেরাম নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
বক্তারা বলেন, আগামীকাল বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি না দিলে, সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়বে। বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি।

  • [১]