জগন্নাথপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, ‘বর্তমান সরকার অগনন্ত্রাতিকভাবে ক্ষমতা দখল করে সরকারী সম্পদ লটুপাট করছে। অবৈধ এ সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আজ ফুসে উঠছে।’ আসন্ন ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বিএনপির মনোনিত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি রফিক মিয়া পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় কলকলিয়া বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপি সভাপতি কারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ সদস্য অ্যাড. মাও. শাহীনুর পাশা চৌধুরী, বিএনপির দলীয় প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি রফিক মিয়া, জেলা বিএনপি নেতা আবু হুরায়রা ছাদ, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, উপজেলা যুবদলের সাবেক নেতা এমএ মুকিত প্রমুখ।