দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে পানি নিষ্কাশনের খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি (বড়খাল) ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে প্রশাসন। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আমলে নেওয়া হচ্ছে না।
তারা বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মখলিছ আলী, উপজেলা আওয়ামী লীগের প্রস্ততি কমিটির সদস্য দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু , মাওলানা আবুল কালাম, জিয়াউল হক মাস্টার, মোকতাসির আলী, মো. সাজিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপুর গ্রামের আমরু মিয়া, সাজিদুর মিয়া চৌধুরী, নিয়ামতপুর গ্রামের গাজী আরফাত আলী, মৌঃ আব্দুল কাহার, ইসলামপুর গ্রামের আব্দুল কাদির, কিত্তেরাজনপুর গ্রামের আফিজ আলী মেম্বার, হাফিজ মুহাজির রহমান, মদরিছ মেম্বার,, কাঞ্চনপুর গ্রামের আপ্তাব আলী, সুজন মিয়া, আজরফ আলী, তাজুদ আলী, খলিলুর রহমান, খোয়াজ আলী, আমির হোসেন, ছমির আলী, তৈয়ব আলী, ফয়জুল, শাহানুর আলী , সৈয়দুল, সুমন মিয়া, বোরহান উদ্দিন, ফারুক মিয়া, নুর মিয়া, নুর আলম, আকবর আলী, শুরুজ আলী, আছমত আলী প্রমুখ।