- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেচুরিয়া হাওরে নৌকাডুবিতে জেলে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খেচুরিয়া হাওরে দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম তহুর আলী (৪০)। তিনি জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৬টার সময় মাহমুদপুর গ্রামের তহুর আলী ও বাছির মিয়া বাড়ির সম্মুখে খেচুরিয়া হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ ধমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে পানির নীচে  
 তলিয়ে যায়। বাছির মিয়াকে স্বজনরা অন্য একটি নৌকা নিয়ে এসে পানি থেকে তুলতে পারলেও তহুর আলী এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ৮টা পর্যন্ত) নিখোঁজ রয়েছে।

  • [১]