- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলাঘর’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হলেন বিজন সেনরায়

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। গত ১০ ও ১১ মার্চ ঢাকায় শিশু একাডেমিতে খেলাঘরের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমেদ রফিক। সম্মেলনের দ্বিতীয় দিন অধ্যাপিকা মাহফুজা খানমকে সভাপতি ও জহিরুল ইসলাম   জহিরকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। কমিটিতে সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেনরায়কে সদস্য হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও জেলার কেতকী রঞ্জন আচার্য্য ও রাজু আহমদকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে বিজন সেনরায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শিক্ষাবিদ ধূর্যটি কুমার বসু, পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, দীলিপ কুমার মজুমদার, ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, চন্দন কুমার রায়, মানব চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, নির্মল ভট্টাচার্য্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা যুব ইউনিয়ন ও জেলা ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় জেলা খেলাঘরের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে বিজন সেনরায়কে সংবর্ধনা দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]