- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলাঘর’র টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে জেলা খেলাঘর’র আয়োজনে টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম     আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের অর্থ সম্পাদক প্রদীপ কুমার পাল ও সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ প্রমুখ।
টি-২০ ক্রিকেট ম্যাচে ২টি দল অংশ নেয়। এরমধ্যে শহরের রায়পাড়ার নির্ঝর খেলাঘর আসর ও মুক্তারপাড়ার মুক্ত খেলাঘর আসর। খেলায় বিজয়ী হয় নির্ঝর খেলাঘর আসর।
বিজয়ী দলের খেলোয়ারগণ হলেন, উৎস (দলনেতা), এ.জি অলিদ, বিশাল, ত্রিদিব, লিমন, সান, রাতুল, সঞ্জয়, দামোধর, রাজ, মুন্না, রনি, পিয়াল, রূপ, আনন্দ, সুমন। বিজিত দলের খেলোয়ারগণ হলেন, আদনান (দলনেতা), দ্বীপ সরকার, খলিল মিয়া, নিলয়, রিমন, রুহিত, রাফচান, আদই, ফয়সল আহমদ, প্রীতম, রিয়াল।
খেলা শেষে অতিথি হিসাবে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য অনুরাধা দাস এবং পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।  

  • [১]