স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার শিশু সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দৈনিক সুনামগঞ্জের খবর মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ।
মতবিনিময়কালে তাঁরা বলেন, ‘আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু সংগঠন খেলাঘরের শিশু সমাবেশের অনুষ্ঠিত হবে। সমাবেশের লক্ষ্যে হলো অসাম্প্রদায়িক, বিজ্ঞান ভিত্তিক ও মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে শিশুদের গড়ে তোলা এবং শিশুদের সুস্থ মানসিকতা বিকাশে সহায়তা করা। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করবেন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমন্ডলীর সদস্য লায়লা হাসান। প্রথমে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। পরবর্তীতে আলোচনা সভা, শিশু কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪টি উপজেলার ২৫টি আসরে প্রায় ৫ শতাধিক শিশু সমাবেশে অংশগ্রহণ করবে। প্রত্যেকটি আসর শিশু সমাবেশে পারফর্ম করবে। এছাড়াও সমাবেশে মাদক, বাল্য বিবাহ, ছুটির দিনে পড়াশুনাকে না বলবে শিশুরা। এসময় তারা, সবাইকে খেলাঘরের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিশুদের উৎসাহিত করার জন্য আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জের খবর’এর সম্পাদক প্রকাশক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সাপ্তাহিক সুনামগঞ্জের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক আলী সিদ্দিক, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দি বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি স্বপন সরকার চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪’এর জেলা প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪’এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক নবরাজ’এর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক অর্থনীতি’র জেলা প্রতিনিধি রাজু আহমদ রমজান, দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক সজীব দে, জেলা খেলাঘরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নরেন ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, ডিপি নিউজের জেলা প্রতিনিধি এনামুল হক জুবের, চ্যানেল এস’র জেলা প্রতিনিধি জাকের আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জ’এর স্টাফ রিপোর্টার আল আমিন, এনটিভি’র ক্যামেরা পার্সন সোহানুর রহমান সোহান, এটিএন বাংলার ক্যামেরা পার্সন কামরান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, আজকের শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন, মুক্তিযোদ্ধা-নাট্যজন ও কেন্দ্রীয় খেলাঘরের সদস্য কাওসার চৌধুরী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এবং কেন্দ্রীয় সম্পাদক মোশারফ হোসেন।