- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলাঘর একটি সুন্দর দেশের স্বপ্ন দেখে

স্টাফ রিপোর্টার
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার শিশু সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শিশু সমাবেশের উদ্বোধন করেন- জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য লায়লা হাসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাঘরের শিশুদের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ্ খান, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য এম আসলাম লিটন, মোশারফ হোসেন, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল কবির, তুহিন কান্তি ধর, বাদল রায়, সুনামগঞ্জ খেলাঘরের উপদেষ্টা ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা খেলাঘরের সভাপতি তাজুল ইসলাম বাঙালী, খেলাঘর সংগঠক মৃদুল দাস, সরোয়ার জাহান লিটন, কানন বালা দেবী, জেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ প্রমুখ।
এর আগে খেলাঘরের শিশুদের সম¯^রে ১০ টি বিষয়ে ‘না’ বলান অতিথি ও খেলাঘর সংগঠকরা। এগুলো হচ্ছে- শিশু হত্যা- শিশু নির্যাতন,        
পাঠ্যবইসহ সর্বস্থরে সাম্প্রদায়িকতা, নিপীড়নমূলক শিক্ষা, ছুটির দিনে লেখাপড়া, সহিংসতায় শিশুর ব্যবহার, খেলার মাঠ ও শহীদমিনার বিহীন বিদ্যালয়, বাল্যবিবাহ, খাদ্যে ভেজাল, মাদক এবং মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতকরণ।
উদ্বোধনী বক্তব্যে লায়লা হাসান হাসান বলেন,‘খেলাঘর একটি সুন্দর দেশের স্বপ্ন দেখে, শিশুদের মধ্যে অসাম্প্রদায়িকতার বীজ বপন করা খেলাঘরের কাজ, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, বাঙালির রক্তে অর্জিত ভাষা, স্বাধীনতা রক্ষায় যাতে শিশুরা সচেতন থাকে সেই লক্ষ্যে খেলাঘর কাজ করে। এজন্যই খেলাঘরের আজকের না বলা ১০ টি বিষয় সকলকে মেনে চলতে হবে।’

  • [১]