- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোন সহকারি পরিচালক প্রভাষক আবদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সরকার তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে আগুনে ঘি ঢালার মত কাজ করেছে। অনতিবিলম্বে এগুলোর দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। অন্যথায় জনগণ তার উপযুক্ত জবাব দেবে।
জেলা সেক্রেটারী মাওলানা খলিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা সদরুল আমীন, মো. মোস্তফা কামাল, সিলেট জেলা বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বীর আহমদ, লন্ডন মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, লন্ডন মহানগরীর নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মু’তাসিম বিল্লাহ, মাওলানা কামাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, মাওলানা বুরহান উদ্দিন, পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলু, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, তাহিরপুর উপজেলা সেক্রেটারী জহিরুল ইসলাম, শাল্লা উপজেলা সেক্রেটারী মাওলানা মোয়াজ্জম হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া ও জগন্নাথপুর উপজেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান মিসবাহ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]