- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গঙ্গাস্নানে যেতে লাখো পূন্যার্থীকে দুর্ভোগে পড়তে হয়-সমস্যায় জর্জড়িত অদ্বৈত মন্দির

বিশেষ প্রতিনিধি
তাহিরপুরের শ্রীশ্রী অদ্বৈত প্রভূর মন্দির সংলগ্ন যাদুকাটা (পণতীর্থ)  নদীতে গঙ্গা, যমুনা, স্বরস্বতীসহ সাত পূণ্যনদীর প্রবাহ একসঙ্গে এসে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মিশে বলেই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই সময় এই নদীতে ¯œান করলে গঙ্গা¯স্নানের চেয়েও বেশী পূণ্য হয় বলে মনে করেন তারা। প্রতি বছর এই তিথিতে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে লক্ষাধিক পূন্যার্থী এখানে গঙ্গা ¯œান করতে আসেন। কিন্তু ঐতিহাসিক এই স্থানটিতে নানা সমস্যা বিরাজমান। অন্যদিকে উৎসবের সময় যাতায়াতে ট্রাফিক কন্ট্রোলের অপ্রতুলতা, নিরাপত্তা সমস্যাসহ নানা সমস্যায় পড়তে হয় তীর্থ যাত্রীদের। গত বছর উৎসবে যাওয়ার জন্য সুনামগঞ্জ থেকে রওয়ানা দিয়েও সড়কে ভীড়ের কারণে ফিরে আসতে হয়েছে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন কেও। এজন্যই এবার ¯œান উৎসবের আগে থেকেই সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তাসহ নানা সমস্যার সমাধান চাচ্ছেন স্থানীয়রা।
১৪০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাকে গঙ্গা¯œান করানোর জন্য যোগ সাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের জল জাদুকাটা নদীর প্রবহমান জলের ধারায় একত্রিত করে মাতৃআজ্ঞা পূরণ করেছিলেন তখনকার লাউড় রাজ্যের সাধক ও সিদ্ধপুরুষ অদ্বৈতচার্য। তার সাধনা সিদ্ধ ফল বারুনী যোগ নামে অভিহিত। আদিকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা জেনে আসছেন, ‘চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটায় ¯œান করলে সব পাপ মোচন হয়’- তাই প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এ সময়ে লাখো মানুষ আসেন জাদুকাটায় বা পনতীর্থে ¯œান সারতে। এ নদীতে ¯œান করাকে অনেকে গঙ্গা ¯œানের সমতুল্য মনে করেন। সম্প্রতি সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বহমান সুরমা নদীতে সেতু হওয়ায় তীর্থযাত্রীরা যানবাহন নিয়ে ওখানে যেতে সুবিধা হয়েছে। কিন্তু যাতায়াতের  সড়ক সরু থাকায় গত বছর সুনামগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দুরত্বের পথে দিনভর আটকা পড়েছিলেন তীর্থযাত্রীরা। কেউ কেউ পায়ে হেঁটে অবর্ণনীয় কষ্টে যাদুকাটায় পৌঁছালেও ততক্ষণে ¯œানের সময় শেষ হয়ে যাওয়ায় মনের কষ্ট নিয়ে ফিরতে হয়েছে। স্থানীয়রা বললেন, ঐতিহাসিক এই স্থানটিতে রয়েছে আরো নানা সমস্যা।
অদ্বৈত প্রভু’র মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি মধু রায় বলেন,‘যাদুকাটার পাড়ে রাজারগাঁওয়ে ৫৪ একর ৬৪ শতাংশ ভূমি ছিল অদ্বৈত প্রভুর মন্দিরের নামে। নদী ভাঙনে ইতিপূর্বে মন্দিরসহ অনেক ভূমি বিলীন হয়েছে। কিছু বেহাত হয়েছে। এখন যাদুকাটায় চর জেগেছে। আমরা চাই মন্দিরের জমি উদ্ধার হোক, সীমানা নির্ধারণ হোক’।
সহ সভাপতি জয়ন্ত রায় বলেন,‘উৎসবের সময় হাজার হাজার পূণ্যার্থী রাত্রীযাপন করেন। কিন্তু পর্যাপ্ত যাত্রী ছাউনি, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানির সংকট রয়েছে এখানে’।
উপদেষ্টা অর্ধেন্দু ঘোষ চৌধুরী বলেন,‘পাহাড়ী ঢলে এর আগে বার বার অদ্বৈত প্রভুর মন্দিরও নদীগর্ভে বিলীন হয়েছে। মন্দির রক্ষার জন্য বিন্নাকুলী বাজার থেকে দেড় কিলোমিটার অংশের নদীর পাড় রক্ষা করতে হবে’।
মন্দির কমিটির যুগ্মসম্পাদক নারায়ণ চক্রবর্তী বলেন,‘নদী শাসনের পাশাপাশি লাঙ্গলবন্দের মতো সিঁড়ি করে দেওয়া হলে ¯œান করার সময় লাখো পূর্নার্থীকে দুর্ভোগে পড়তে হবে না’।
যুগ্ম সম্পাদক রঞ্জন তালুকদার বলেন,‘আব্দুজ জহুর সেতু হওয়ায় গঙ্গা ¯œানের সময় সুনামগঞ্জ হয়ে হাজার হাজার পরিবহন আসে রাজারগাঁওয়ের পাশের যাদুকাটায়। সড়ক সরু হওয়ায় গত বছর পরিবহনজট লাগে ২২ কিলোমিটার জুড়ে। এই সমস্যা এখন প্রতিবছরই হবে। এজন্য আগে থেকেই ট্রাফিক কন্ট্রোল এবং নিরাপত্তা নিয়ে আমাদের এবং প্রশাসনকেও ভাবতে হবে’।
অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,‘সরু সড়কে সৃষ্ট ভীড়ের জন্য গত বছর তীর্থ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছিলেন। এজন্য এবার আগে থেকেই এই নিয়ে ভাবনা শুরু হয়েছে। ইতিমধ্যে পনাতীর্থ এবং একই সময়ে অনুষ্ঠিত শাহ্ আরেফিন (র.)’এর ওরসে আগতদের যাত্রীদের যাতায়াতসহ সীমান্ত এলাকার মানুষের যাতায়াত সুবিধার জন্য দুই কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৯ কিলোমিটার সড়কের দরপত্র প্রক্রিয়াধীন। তবে বিশ্বম্ভরপুরের ধনপুর উচ্চ বিদ্যালয় থেকে কারেন্টের বাজার (চৌরাস্তা) পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক না হলে দুর্ভোগ থেকেই যাবে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘আমি কয়েকবারই অদ্বৈত প্রভুর মন্দির ও শাহ্ আরেফিন (র.) মাজারে গিয়েছি। ওখানকার যে সরু সড়ক এটি এতো মানুষের দখল সামলাবার মতো নয়। উৎসবে আসা লাখো মানুষের ব্যবস্থাপনা ঠিকভাবে করাও কঠিন কাজ। গত বছর আমাদের প্রস্তুতি ছিল, তবুও হয়তোবা অপর্যাপ্ততা ছিল। মানুষের ভীড় এতোই ছিল সুনামগঞ্জের সুরমা নদীর আব্দুজ জহুর সেতু থেকে যাদুকাটা পর্যন্ত ২২ কিলোমিটার জুড়েই ছিল যানজট। এ কারণে মাননীয় পর্যটনমন্ত্রীও ওখানে পৌঁছাতে পারেন নি। এবার আগে থেকেই ট্রাফিক কন্ট্রোলসহ সকল বিষয়ে চিন্তাভাবনা করে প্রস্তুতি নেব আমরা’।

  • [১]