স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গজারিয়া নদী গ্রুপ জলমহালে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাছ ধরা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন গজারিয়া নদী গ্রুপ সমবায় সমিতির সভাপতি মো. মিরাজ উদ্দিন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,
বেসরকারি উন্নয়ন সংস্থা হিলীপ প্রকল্পের অধীনে মৎস্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে গত অর্থ বছরে গজারিয়া নদী গ্রুপ জলমহালটি খনন ও মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়। গজারিয়া নদী গ্রুপ সমবায় সমিতির পক্ষ থেকে জলমহালে কাঠাবাঁশ দেয়া হয় এবং তারা জলমহালটি পাহারা দিচ্ছেন। সম্প্রতি লালপুর গ্রামের হাবিবুর রহমানের নেতৃত্বে লায়েছ মিয়া, নোয়াব মিয়া, আজিজুল, জামাল মিয়া, সুলতান মিয়া ও দিলু মিয়াসহ আরো কিছু লোক গজারিয়া নদী গ্রুপে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন। যার কারণে ওই সমিতির মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।
লালপুর গ্রামের অভিযুক্ত হাবিবুর রহমান বলেন,‘ আমি নদীতে মাছ ধরি না, আমার কোন জাল ও নৌকা নেই। আমি জাতীয় পার্টির রাজনীতি করি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।