পাগলাবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অ্যাড. ফজলুল হক আছপিয়া বলেছেন, ‘ভোটারবিহীন নির্বাচন দিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। সাধারণ মানুষ এখন গণতন্ত্র বুঝে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই, শাসক দলের দিন ফুরিয়ে এসেছে। এখন সব জায়গায় একটি নিরপেক্ষ সহায়ক সরকারের দাবি উঠেছে। এই দাবিকে আরো জোরদার করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা যদি এক হতে পারি তাহলে আগামী নির্বাচনে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত।’
বুধবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এটিএম হেলালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, রেজাউল হক, সৈয়দ তিতুমীর, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নূর হোসেন, জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, আকবর আলী, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, সেলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতা সৈয়দ আহমদ, রওশন খান সাগর, লুৎফুর রহমান, মহির উদ্দিন, ইলিয়াছ মিয়া, এবাদুর রহমান এবাদ, আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম, মাস্টার শফিকুল ইসলাম, আবুল খয়ের, স্বেচ্ছাসেকলীগ নেতা মুরাদ চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী দিদার, সিরাজ মিয়া, মাসুক মিয়া, যুবদল নেতা কামাল পারভেজ সাজন, ছাব্বির আহমদ, মনোয়ার হোসেন মিন্টু, ছাত্রদল নেতা মানছুর আহমদ ও মামুনুর রশীদ মামুন প্রমুখ।