- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গণতন্ত্র হরণ করে ক্ষমতায় থাকা যায় না -নাছির চৌধুরী

দিরাই প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র হরণ করে কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। শেখ হাসিনা সরকারও পারবেনা। দেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছে আওয়ামীলীগ সরকার। বিএনপির প্রতিটি রাজনৈতিক প্রোগ্রামে আজ পুলিশি দিয়ে বাধা প্রদান করা হচ্ছে। গণমাধ্যমগুলোও আজ নিয়ন্ত্রণের বাইরে নয়। এভাবে রাষ্ট্র চলতে পারে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশবাসীকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করে যাচ্ছেন। দেশনেত্রীর ডাকে দেশ রক্ষার সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে  হবে।
শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে ইউনিয়ন ছাত্রদলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, জেলা ছাত্রদল নেতা ইকবাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া।

  • [১]