- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গণদুর্ভোগ- অকেজো টিউবওয়েল

শহীদ নূর আহমেদ
কথায় আছে, সরকার কা মাল দরিয়া মে ডাল। তার বাস্তবতা মিলে সুনামগঞ্জ সরকারি হাসপাতাল সংলগ্ন ময়না পয়েন্ট যাওয়ার পথে ঠায় দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত টিউবওয়েলের ছবি দেখে। এভাবে কলেজ রোড, সরকারি হাসপাতাল, সুনামগঞ্জ সরকারি কলেজ, পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া মহল্লার রাস্তার পাশে দেখা মিলে      
অসংখ্য পরিত্যক্ত টিউবওয়েল। কোনটার বডি আছে কিন্ত মাথা নেই। কোনটার পাটাতন আছে কিন্তু বডি উধাও। এই টিউবওয়েলগুলো থেকে পানি পাচ্ছেন না স্থানীয়রা।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও স্থানীয়দের অবহেলা ও অযতেœ কাজে  আসছে না  সরকারি এই  সম্পদ। দিন দিন পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে নষ্ট হচ্ছে তার কার্যকারিতা।  অথচ সর্বত্র জলের তীব্র সংকট। সংকট মোচনে এইসব টিউবওয়েল কার্যকর ভূমিকা রাখতে পারত বলে দাবি সকলের। পরিত্যক্ত ও অকেজো টিউবওয়েলকে সচল করতে পারলে পানি সরবরাহের পাশাপাশি সরকারি সম্পর্দে সুষ্ঠু ব্যবহার ও অর্থের সাশ্রয় হবে বলে ধারণা পৌরসভার সচেতন মহলের।

  • [১]