- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গণমাধ্যমকর্মীদের সাথে সনাকের মতবিনিময়

সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীদের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কাজির পয়েন্টস্থ টিআইবি ও সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে ও সনাক সদস্য এবং ইয়েস কমিটির আহবায়ক   
অ্যাড. খলিল রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সনাক সদস্য অ্যাড. নাজনীন বেগম, এনামুল কবির চৌধুরী, ধূর্জটি কুমার বসু, যোগেশ্বর দাশ, হাজী সৈয়দুর রহমান, নির্মল ভট্টাচার্য্য, কানিজ সুলতানা, সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী, এমরানুল হক চৌধুরী, আকরাম উদ্দিন, সেলিম আহমদ তালুকদার, কুলেন্দু শেখর দাশ, মাহতাব উদ্দিন তালুকদার, অরুন চক্রবর্তী, এআর জুয়েল প্রমূখ।
এসময় টিআইবি ও সনাক এর বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার বিন্দু রিছিল। সভায় অন্যান্য সাংবাদিকগণ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়েস সদস্য রাজিয়া সুলতানা, আসাদুজ্জামান প্রিয়ন, আবু সাইফ খান রুমিত, মো. বজলুর রহমান, বাধন আল আজাদ, মো. আমিনুল ইসলাম, টিআইবির এসিস্টেন্ট ম্যানেজার (এফএন্ডএ) মো: শরিফ হোসেন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]