- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গণমাধ্যমকর্মীরাও টিকা নিলেন

স্টাফ রিপোর্টার
সম্মুখযোদ্ধা হিসেবে প্রথম দিনে গণমাধ্যমকর্মীরাও ভ্যাকসিন নিয়েছেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভ্যাকসিন গ্রহণ কর্মসূচি। এদিকে সাংবাদিকদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান। বেলা ১১ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের ২ নম্বর বুথে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।
এছাড়াও এসময় ভ্যাকসিন নিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পুলক রাজ।
প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে বলেন, নিজে করোনা ভ্যাকসিন নিন, অন্যকে উৎসাহিত করুন, নিঃসংকোচে সকল অপপ্রচারের জবাব দিন।
সাংবাদিক খলিল রহমান জানিয়েছেন, করোনার টিকা নিলাম। আপনিও নিন।
শামস শামীম বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে আজ করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সমাজ রাষ্ট্রের সচেতন মানুষ হিসেবে ভ্যাকসিন নিলাম। আপনারাও রেজিস্ট্রেশন করুন। ভ্যাকসিন নিন। অপপ্রচার থেকে দূরে থাকুন।

  • [১]