- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ

সু.খবর ডেস্ক
চলমান পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা না বলার এবং কোনো প্রকার বিবৃতি না দেওয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
গত বুধবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এ–সম্পর্কিত নোটিশটি জারি করেন।
চিঠিতে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।’
সূত্র : আমাদের সময়

  • [১]