- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গদি সামলাতে ব্যস্ত সরকার -নাছির

দিরাই প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা সরকার পালাবার পথ খুঁজছে। ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে এ সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে ভোটের মাধ্যমে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন। এখন শুধু তা সময়ের ব্যাপার। দেশের মানুষ আওয়ামী সরকারের অত্যাচার আর মিথ্যাচারে অতিষ্ট। বন্যায় দেশের মানুষ হাহাকার করছে আর আওয়ামী লীগ সরকার গদি সামলাতে ব্যস্ত হয়ে আছে।’
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিরাই উপজেলার জগদল বাজারে জগদল ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।   
ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সালমান হোসাইনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আনসার আলীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শাহ আলীরব, মখলিচুর রহমান লাল মিয়া, আল মরিয়াদ তনয়, আবু তাহের মাস্টার, কামরুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী, সজীব রশীদ চৌধুরী, রোবেল চৌধুরী, এসএম সায়েম, টিএম ফখরুল, এসআর সোহাগ, নুর আলম, সুলেমান খান, তুফায়েল মিয়া।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহ আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুয়েব খানকে সভাপতি ও মাহবুব আলীকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করেন নাছির উদ্দিন চৌধুরী।   

  • [১]