- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গরু আনতে গিয়ে তাহিরপুর সীমান্তে বাংলাদেশী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের ওপারে ভারতীয় গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে বাংলাদেশী এক গরু চোরাকারবারী আটক হওয়ার খবর পাওয়া গেছে। আটকৃতর নাম সোহেল মিয়া। তিনি তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের মতিউর রহমান ছেলে।
জানা গেছে, তাহিরপুরের লাউড়েরগড়      
 সীমান্ত এলাকা অতিক্রম করে মোকতাম এলাকা দিয়ে চোরাই গরু আনতে শুক্রবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের ঘোমাঘাট এলাকায় প্রবেশ করে সোহেল মিয়া। এক পর্যায়ে ভারতীয় বিএসএফের শিলং- ১১ ব্যাটালিয়নের ঘোমাঘাট বিএসএফর কোম্পানী হেডকোয়ার্টারের একটি টহল দল সোহেলকে বেশ কয়েকটি গরুসহ আটক করে কোম্পানী হেডকোয়ার্টারে নিয়ে যায়। ’
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বলেন, ‘সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের হাতে ঘোমাঘাট এলাকা থেকে একজন বাংলাদেশী নাগরিক আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে আটককৃত ওই নাগরিকের পরিবারের পক্ষ থেকে কেউ শনিবার দুপুর পর্যন্ত বিজিবিকে অবহিত করেননি।

  • [১]