- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গরু নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর ও সেওতরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে
সেওতরপাড়া গ্রামের আতাবুল আলীর পুত্র আব্দুল কাইয়ূমের গরু পার্শ্ববর্তী নাদামপুর গ্রামের রাকিব আলীর স্ত্রী রাহেলা বেগমের ক্ষেতের ধান খায়। এতে রাহেলা বেগমের লোকজন আব্দুল কাইয়ূমের দুই টি গরু খোয়ারে দেয়ার নামে নাদামপুর গ্রামে নিয়ে আটকে রাখে। গরু আটকে রাখার ঘটনা নিয়ে গত দুই দিন ধরে উভয় গ্রামবাসীর মধ্যে বিরাজ করছিল তীব্র উত্তেজনা। সোমবার সকালে নাদামপুর ও সেওতরপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টা ব্যাপি সংঘর্ষে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
খবর পেয়ে জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত জয়নাল আবেদীন (১৮) কাজল মিয়া (৩০), রাসেল মিয়া (২৫), ইয়াকুব আলী (৬০) আব্দুল গয়াছ (৪৫), রাজ উদ্দিন (৪৫), সফর আলী (২৮), আশিক আলী (২৭), সাহানুর আলী (৩৫), আবুল কালাম (৪৫), সজ্জাত আলী (৫০)সহ অন্তত ১৫ ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহরাব আলী (৬০), আজিজুল ইসলাম (৪২), আলী আহমদ (৩০), হাফিজুর রহমান (২৮), আইয়ূব আলী (৩২), নাসির উদ্দিন (২৭), আতিক মিয়া (৩০), মকরম আলী (৪৫), ফারুক মিয়া (৪৮), কাদির মিয়া (৪৫), ইকরাম হোসেন (৩০), সামছুল ইসলাম (৪৬), মতকিন আলী (৫০), বশির উদ্দিন (১৫), আশিক মিয়া (৩২), তারেক আহমদ (১৯), রশিক আলী (২৪), মোতাহের হোসেন (২৮), উকিল বিশ্বাস (২৫), সাইফুল আলম (১৫), নাসির উদ্দিন (২০), রুহুল আমিন (১৫), বাবুল মিয়া (২৮), সুর আলী (৪৫), রাসেল আহমদ (১৬), আশরাফ আলী (২২), আনোয়ার হোসেন (২৬), ফকির আলী (২৮), ওমর আলী (১৬), নুর আলী (২৫), সাইফুল ইসলাম (১৫), জাহাঙ্গির হোসেন (২১), আফতাব আলী (৩০), সোলেমান (২০), শামছুল ইসলাম (৬০), অজিত পাল (৩৫), নুর মিয়া (৩৬), আবুল হোসেন (৩৫), বানেশ্বর বিশ্বাস (৬০), নজরুল ইসলাম (২৮)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

  • [১]