- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘গহীনে শব্দ’ উপন্যাসের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
নবীন লেখক হাসিনা হাসি’র প্রথম উপন্যাস ‘গহীনে শব্দ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি হাসিনা হাসি।
হাজী আব্দুল গণী মাস্টার’র সভাপতিত্বে ও মইনূল হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন, সদর মডেল থান অফিসার ইন চার্জ মুহাম্মদ সহিদুর রহমান, বিশ্বম্ভপুর কলেজের সরকারি দিগেন্দ্র কলেজ প্রভাষক মো. মশিউর রহমান, জেলা সমবায় কার্যালয় পরিদর্শক এস. ডি সুব্রত, লেখকের বড় ভাই আলমাছ উদ্দিন শিপু।

  • [১]