গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত সোমবার দিবাগত রাত ৩টায় ১৫ কেজি গাঁজাসহ মো.হাসান আলীকে গ্রেফতার করা হয়। সে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে অংশগ্রহণ করে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীর অধিনায়ক উপ-পরিচালক লে. কমান্ডার ফয়সল আহমদ। জব্দকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত আসামীকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি