- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারী সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জেটুয়ামোড়া বাগান বাড়ীর হেলাল মিয়ার স্ত্রী মোছা. রোহেনা (৩০), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আক্কাছ (৪২) ও হবিগঞ্জের বাহুবল থানার স্বর্ণরেখা গ্রামের মাশুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া। র‌্যাব ৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ মে মধ্যরাতে সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা জব্দ ও ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব—৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ৯ এর মিডিয়া কর্মকর্তা আফসান আন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন—২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • [১]