জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই-চিলাউড়া সড়কে একটি গাছ পড়ে গিয়ে সড়কের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ঝড়ে সড়কের পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কের মাটি ধসে পড়ছে। ফলে সড়কে যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। গাছটি সরকারি হওয়ায় এলাকাবাসী কোন পদক্ষেপও নিতে পারছেন না।
এলাকাবাসী জানান, ইকড়ছই-চিলাউড়া সড়কের পৌর এলাকার ইকড়ছই মাদ্রাসা সংলগ্ন একটি সেতুর কাছে সরকারী একটি গাছ ঝড়ে উপড়ে পড়ে যায়। এতে সড়কের সাইটের মাটি ধসে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করলেও সড়ক যে কোন সময় ভেঙে যেতে পারে।
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান জানান, বেশ কয়েকদিন পূর্বে ঝড়ে গাছিটি পড়ে যাওয়ায় সড়কের পাশের মাটি ধসে পড়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
জগন্নাথপুরের এসি ল্যান্ড শামিম আল ইমরান জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।