- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গাজীপুরে পানিতে ডুবে শাল্লার রনি রায়ের মৃত্যু

শাল্লা প্রতিনিধি
শাল্লার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের (পূর্ব হাটির) রবীন্দ্র রায়ের এক মাত্র ছেলে রনি রায় (১৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। জানা যায়, ৫ থেকে ৬ বছর যাবত রবীন্দ্র রায় তার স্ত্রী ও ছেলে রনি রায়কে নিয়ে জীবিকার তাগিদে গাজীপুর বংশিপাড়ায় অবস্থান করতেন। মঙ্গলবার দুপুর ১ টায় রনি রায় বন্ধু বান্ধবদের নিয়ে পাশের নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের লাকজন এসে বিকাল ৩ টায় পানি থেকে রনির মৃতদেহ উদ্ধার করে। রনির অকাল মৃত্যুর খবরে তার নিজ বাড়ি আনন্দপুরের স্বজনদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এক মাত্র ছেলে রনিকে হারিয়ে তার পিতা মাতা এখন বাকরুদ্ধ।

  • [১]