- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গানে আড্ডায় ঈদ আনন্দ

কামরান আহমেদ
শনিবার সন্ধ্যায় পুরাতন শিল্পকলা একাডেমিতে  শতদল শিল্পগোষ্ঠী  ও সংগীত বিদ্যালয় এবং নতুন শিল্পকলা একাডেমিতে রাফা ক্লাবের আয়োজনে কিশোর কিশোরীদের নিয়ে গানে আড্ডায় ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নাট্যকর্মী হাসনাত খানের সঞ্চালনায় গান পরিবেশন করে শতদল শিল্পগোষ্ঠীর শুভশ্রী রাণী, শুভ্রদেব তালুকদার, অর্ণা দাস, প্রিতি রাণী, রিমন প্রমুখ। অরুণ তালুকদারের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, যুগ্ম সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন সুরালোক শিল্পী গোষ্ঠীর সভাপতি সন্তোষ কুমার চন্দ, নাট্যকর্মী সামিনা চৌধুরী মনি প্রমুখ। শনিবার সন্ধ্যায়  রাফা ক্লাবের শুভ উদ্বোধন  ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অ্যাড. খায়রুল কবির রুমেন প্রমুখ।

  • [১]