- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গানে কবিতায় বারেকের টিলায় সুহৃদরা

আবিদ খান হৃদয় ও আলাউর রহমান
সমকাল সুহৃদ সমাবেশের বন্ধুরা শুক্রবার ব্যতিক্রমী আনন্দ আড্ডায় কাটিয়েছে। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাহিরপুর সীমান্তের ওপারের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা যাদুকাটা নদীর পাড়ে পাহাড়ের সঙ্গে মিশে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমাহার বারেকের টিলায় ছিল এই আনন্দ আয়োজন। দিনভর আনন্দ আড্ডায় কেটেছে সুনামগঞ্জ সুহৃদ সমাবেশের ২৪ জন সুহৃদের।
সকাল ৮ টায় পুরাতন বাসস্টেশন থেকে রওয়ানা দিয়ে সকাল সাড়ে ১০ টায় সুহৃদ সমাবেশের বন্ধুরা বারেকের টিলায় পৌঁছান।
সকালের নাস্তা সেরে বারেকের টিলার একটি ছায়া বৃক্ষের নিচে বসে সুহৃদ আড্ডা। আড্ডার শুরুতেই কবি দেবাশীষ তালুকদার শুভ্র আবৃত্তি করেন আক্তারুজ্জামান আজাদের ‘ইয়াম্মি সিরিজ’। এরপর কবি ও        
কন্ঠশিল্পী আলাউর রহমান, দেবাশীষ তালুকদার শুভ্র ও আবিদ খান হৃদয়ের যৌথকন্ঠে দ্রোহের কবি নজরুলের ‘দুর্গমগিরি কান্তার’ কবিতা শুনেন গোল হয়ে বসা সুহৃদ বন্ধুরা। কবিতা পাঠের পালা শেষ হতেই। আলাউর রহমানের গান- ‘সোনার ময়না পাখি… , আমায় ডেকো না…, শেখ মইনুদ্দিন বরাতের গান ‘ও আমার বন্ধু গো… । তাদের গান শেষে সকল সুহৃদ যৌথকন্ঠে গেয়ে উঠেন ‘বেহুরে লগন… .সহ বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম, রাধারমণ, হাসনরাজাসহ সুনামগঞ্জের গীতি কবিদের কয়েকটি গান। সুহৃদ সুমন মিয়া গাইলেন-‘আমি কেন বা করিয়াছিলাম এমন পিরিতি’। সব শেষে বাউল তছকির মিয়ার লেখা-‘রিক্সায় যাইতাম না আমি, হাইট্টা যাইমু বাজারে..  গান যৌথভাবে চমৎকার করে গাইলেন সুহৃদরা, গান-কবিতার মাঝে মাঝেই সুহৃদ সুমন চমৎকারভাবে কৌতুক উপস্থাপনা করে আনন্দে মাতিয়ে রাখেন সকলকে।
কবিতা, গান, কৌতুকের মাঝে মাঝে সুহৃদ বন্ধুরা নানা আনন্দ অভিজ্ঞতার স্মৃতিচারণও শুনান।
এই আয়োজনে যারা সময় কাটিয়েছেন, এরা হলেন- সমকালের সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, সমকাল সুহৃদ সমাবেশের সুনামগঞ্জ জেলা সভাপতি মাহবুবুল হাছান শাহীন, জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, সুহৃদ সংগঠক দেবাশীষ তালুকদার শুভ্র, আবিদ খান হৃদয়, জুবাইর খান, সুমন রায়, মো. ফয়ছাল খান রকি, মো. সুমন মিয়া, নাঈম আহমেদ, তানভীর, আহমেদ মামুন, আলাউর রহমান, জুয়েল চৌধুরী, মো. সাব্বির আহমেদ, সীমান্ত চক্রবর্তী, নাছির উদ্দিন, বরাত শেখ, পার্থ চৌধুরী, রাজীব রায়, আনোয়ার হোসেন, মেহেদী হাসান হৃদয়, চৈতী রানী কর, রুবী রানী কর ও শিশু সুহৃদ আতিফ আল হাছান।
সুহৃদ বন্ধুরা এই আনন্দ আয়োজনের আলোচনা সভায় সিদ্ধান্ত নেন সকল ভাল কাজে অতীতের চেয়েও আরো প্রাণবন্ত উপস্থিতি থাকবে সুহৃদদের। দরিদ্র মেধাবীদের পাশে থাকবে সুহৃদরা। পরিবেশ-প্রতিবেশ এবং সুনামগঞ্জের প্রতœতাত্বিক নিদর্শন রক্ষায়ও কাজ করবে সুহৃদ সমাবেশ। সুনামগঞ্জে স্থানীয় সমস্যা নিয়ে যে কোন আন্দোলনে সুহৃদরা সক্রিয় থাকবে। ভালো কোন কাজের ফেইসবুক প্রচারণায়ও সক্রিয় থাকবে সুহৃদরা।
আলোচনায় সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে এবং সুনামগঞ্জের ডলুরায় শুল্কবন্দর ও ইমিগ্রেসন সেন্টার স্থাপনে সক্রিয়ভাবে চেষ্টা করায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে ধন্যবাদ জানানো হয়।
সূর্য লাল হয়ে পশ্চিম দিকে বিদায় নেবার সময় এমন আনন্দ আয়োজন শেষ করতেই হলো।

  • [১]