- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গাড়িতে হিজরাদের চাঁদাবাজি

শহীদ নূর আহমেদ
শহরে হিজরাদের উৎপাত ও চাঁদাবাজি বেড়েই চলছে। এসব দেখার যেন কেউ নেই। যেখানে খুশি সেখানেই প্রকাশ্যে চাঁদাবাজী করছে বেপরোয়া হিজড়া পার্টি। সোমবার দুপুর সাড়ে ১২ টায় ওয়েজখালি গ্যাস পাম্প এলাকায় প্রকাশ্যে   চাঁদাবাজি করতে দেখা যায় কিছু হিজরা সদস্যদের।
সরেজমিনে দেখা যায়, গ্যাস পাম্পে গ্যাস নিতে আসা লেগুনা, সিএনজি, মাইক্রোবাস চালকদের কাছ থেকে চাঁদা তুলছে এক হিজরা সদস্য। এছাড়াও পাম্পে আরো তিনজন হিজরা সদস্যকে চাঁদা তুলতে দেখা যায়।
ইচ্ছা না থাকা সত্ত্বেও হিজরাদের চাপের মুখ্যে বাধ্য হয়ে কমপক্ষে ১০ থেকে ২০     
টাকা চাঁদা দিতে হয় যাত্রীবাহী চালকদের। চাঁদা না দিলে প্রায় সময় চালকদের সাথে জোরাজুরি করতে দেখা যায় এই হিজরা সদস্যদের। হিজরাদের বেপরোয়া চাঁদাবাজি ও অঙ্গভঙ্গি প্রদর্শনে রীতিমত বিব্রতবোধ করেন অনেক চালক।
শহরে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজী হলেও প্রতিরোধে করতে এগিয়ে আসছেন না আইনশৃংখলা বাহিনীসহ কোন মহল। অভিযোগ রয়েছে প্রশাসনের সংশ্লিষ্টদের চোখের সামনেই এসব ঘটনা ঘটে থাকে। পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ করে হিজরাদের এমন অনৈতিক কাজ বন্ধ না করলে ভবিষ্যতে হিজরারা আরো বেপরোয়া হতে পারে বলে আশঙ্কা  শহরের সুধী মহলের।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী বলেন,‘ হিজরাদের চাঁদাবাজির বিষয়টি জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করা হয়েছে। মানবিক বিবেচনায় আইনি প্রদক্ষেপ গ্রহণে উর্ধ্বতন কর্র্তৃপক্ষ হিজরাদের বিষয়টি আলোচনা করছেন। এসব অনৈতিক কাজ বন্ধে প্রশাসন তৎপর রয়েছে।’

  • [১]