- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গাড়ী চালকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক

প্রশিক্ষণ কর্মশালা
সুনামগঞ্জে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের শহীদ  মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সুনামগঞ্জ অঞ্চলের উদ্যোগে এ
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক(ইঞ্জিন)  
 মো. ডালিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো. শামছুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ।
বিআরটিএ’র পরিদর্শক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন, জেলা লেগুনা, অটোরিক্সা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. মছন মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]