দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের জামলাবাদ গ্রামের ও সিলেট সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র তাজুল ইসলামের পিতা (রাইস মিল ড্রাইভার) গিয়াস উদ্দীন (৫৫) আর নেই, (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । তিনি বৃহ¯পতিবার ভোর ৪টায় শ্বাসকষ্ট জনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে ও নাতী-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা বৃহ¯পতিবার বিকাল ২টায় জামলাবাদ জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন স¤পন্ন হয়।