- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গীতিকার মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরামের ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩ দিনব্যাপী গীতিকার মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আমান উলাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ফকির মকরম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রবাসী দিলাওয়ার রহমান মুজিব ও আবুল আজাদ, সিলেট গীতিকার সংসদের সভাপতি মো. আব্দুল মোছাব্বির, আলী মোহাম্মদ হিরণ মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন তালুকদার। আলোচনা সভা শেষে গুণীজনদের সম্মাননা প্রদান করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিশ তালুকদার বাপ্পু। ওইদিন সকালে র‌্যালী বের হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন স্থানের গীতিকার ও শিল্পীসহ সংগীতানুরাগীরা অংশ নেন।

  • [১]