- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গুচ্ছ গ্রামকে মডেল করার উদ্যোগ গ্রহণ করা হবে -জেলা প্রশাসক

জামালগঞ্জ প্রতিনিধি
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘রহিমাপুর গুচ্ছ গ্রামকে মডেল ও আর্দশ গ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হবে। গুচ্ছ গ্রামের সকলকে এক হয়ে নিয়মিত সমিতির সভা ও কার্যক্রম আরো গতিশীল করতে হবে।’ গুচ্ছ গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে সকলকে মনোযোগী হবার পরার্মশ দেন তিনি।
গুচ্ছ গ্রামের সকল পরিবারের দাবির প্রেক্ষিতে গ্রামের পুকুরটির ইজারাপ্রথা বাতিল করে গ্রামবাসীকে উন্মুক্ত করে দেবার ঘোষণার পাশাপাশি সকলকেই অবাধ ব্যবহার নিশ্চিত করার আহবান জানান ও সমিতির ঘরে একটি টেলিভিশন দেবার প্রতিশ্রুতিও দেন তিনি। গুচ্ছ গ্রামের মসজিদ মন্দির উন্নয়নে ও নলকূপ স্থাপনের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার        
বেহেলী ইউনিয়নের রহিমাপুর গুচ্ছ গ্রাম পরিদর্শন ও গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন জেলা প্রশাসক।
পরিদর্শন ও মতবিনিময় কালে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
অনুষ্ঠানে ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী, উপজেলা প:প: কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র পাল, অনন্ত দাস, পিযুশ পাল এবং প্রধান শিক্ষক মৃদুল পাল প্রমুখ বক্তব্য রাখেন। পরিদর্শন শেষে তিনি বেহেলী ইউনিয়নের হরিয়ারপুর গোপালপুর হিজল করচের বাগ ঘুরে দেখেন।

  • [১]