- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

গুলশানে জঙ্গি হামলা বিএনপি’র শোকর‌্যালি

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোকসভা ও শোক র‌্যালি করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১১টায় শহরের পৌর বিপণি থেকে শোক র‌্যালিটি কালীবাড়ি পয়েন্টে শোকসভায় মিলিত হয়।
দলীয় প্রেসবিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুসারে, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক, দিরাই শাল্লার সাবেক এমপি নাছির চৌধুরী। আরো বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ফারুক আহমেদ, জামালগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নুরুল হক আফিন্দি, পৌর বিএনপির প্রথম সদস্য নূর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আতম মিছবা, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, তাহিরপুর উপজেরা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমীন, তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অ্যাড. শাহীনুর রহমান, অ্যাড. কামাল হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মাছুম মাহমুদ তালুকদার, হোসেন আমীর, আব্দুল মজিদ, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম, মদরিছ চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবুল হায়াত, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সভাপতি একে কুদরত পাশা, যুবদল নেতা আলী আহমদ মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সফিকুল ইসলাম, ইকবাল হোসেন, আবুল কালাম, ছাত্রনেতা শাহ ফরহাদ, আব্দুজ জাহির, মুছিউর রহমান জুনায়েদ, স্বপন, রেজাউল করিম চৌধুরী, হাবিব নবিনূর, যুবদল নেতা, নুর ইসলাম মেম্বার, রেজুয়ান, জন্টু, আনোয়ার হোসেন, আবুতালেব, নূরি আলম, কাওসার আলম, নাছির, হারুন, শিবলু, জাকারিয়া, হীরা, মোস্তাক, রুবেল প্রমুখ।
এদিকে সম্প্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজম বেকারি রেস্তোয়ায় জঙ্গিদের বর্বোরোচিত হামলায় নিহতদের স্মরণে ও জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মপাশায় শোক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে স্থানীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। এতে বক্তব্য দেন, বিএনপি নেতা আলহাজ্ব অধ্যাপক ডা.রফিক চৌধুরী, আব্দুল মোতালিব খান। মোসাহিদ তালুকদার, ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, আফসারুল আলম চন্দন পীর, মজিবুর রহমান মজুমদার, সাইফুল ইসলাম চৌধুরী কামাল, নূরুল ইসলাম বিএসসি, যুবদল নেতা মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা সাইফুর রহমান কাঞ্চন, হাবিব উল্লাহ প্রমুখ। পরে উপজেলা সদর বাজারে এক শোক র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 

  • [১]